তেলাপিয়া মাছের পরিচয় ও ইতিহাস এবং মনোসেক্স তেলাপিয়া উৎপাদন প্রযুক্তি
প্রবন্ধের সংক্ষিপ্তসার
“বাংলাদেশে তেলাপিয়া চাষের ইতিহাস, প্রথম আমদানি থেকে শুরু করে আধুনিক GIFT জাতের আবির্ভাব এবং হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে মনোসেক্স পুরুষ তেলাপিয়া উৎপাদনের পেছনের জৈবিক বিজ্ঞান।”
পরিচিতি ও সর্বাধিক চাষকৃত মাছবাংলাদেশে সর্বাধিক চাষকৃত মাছগুলোর মধ্যে তেলাপিয়া অন্যতম। এর বৈজ্ঞানিক নাম: Oreochromis mossambicus (মোজাম্বিক তেলাপিয়া)। তবে বর্তমানে উন্নত জাত হিসেবে Oreochromis niloticus (নাইল তেলাপিয়া) বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল ও অধিক পরিসরে চাষ করা হয়।
বাংলাদেশে তেলাপিয়ার ইতিহাস১৯৫৪ সালে প্রথম আফ্রিকা থেকে মোজাম্বিক তেলাপিয়া বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে ১৯৭৪ সালে থাইল্যান্ড থেকে উন্নত নাইল তেলাপিয়া (Oreochromis niloticus) দেশে আনা হয় যা দেশীয় মৎস্যচাষে নতুন সম্ভাবনা উন্মোচন করে।
উন্নত জাত GIFT TilapiaGIFT (Genetically Improved Farmed Tilapia) হলো জেনেটিকালি উন্নত করা এক ধরণের তেলাপিয়া জাত। ১৯৯৪ সালে ওয়ার্ল্ডফিশ সেন্টার (তৎকালীন ICLARM), ফিলিপাইন থেকে GIFT Tilapia বাংলাদেশে আনা হয়। বর্তমানে এ জাতটি দেশের মৎস্যচাষে ও বাণিজ্যিক হ্যাচারিগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
মনোসেক্স তেলাপিয়া (Monosex Tilapia) কী?মনোসেক্স তেলাপিয়া বলতে একই লিঙ্গের (একক লিঙ্গের) তেলাপিয়াকে বোঝায়। বাণিজ্যিকভাবে সাধারণত পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। কারণ— পুরুষ তেলাপিয়া স্ত্রী মাছের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়, আকারে বড় হয়, food conversion বা খাদ্যকে অধিক দক্ষতার সঙ্গে মাংসে বা ওজনে রূপান্তর করতে পারে এবং অনাকাঙ্ক্ষিত প্রজনন কম বা শূন্য হওয়ায় পুকুরে মাছের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে ও মোট উৎপাদন বেশি হয়। এ কারণে বাণিজ্যিকভাবে পুরুষ তেলাপিয়ার চাষকেই সাধারণভাবে মনোসেক্স তেলাপিয়া চাষ বলা হয়।
মনোসেক্স তেলাপিয়া উৎপাদন পদ্ধতিতেলাপিয়ার লিঙ্গ নির্ধারণ ডিম ফুটে পোনা বের হওয়ার পর প্রাথমিক বিকাশকারেই সম্পন্ন হয়। এই সময়কে কাজে লাগিয়ে মনোসেক্স (প্রধানত পুরুষ) তেলাপিয়া উৎপাদন করা হয়। ডিমের কুসুম (Yolk sac) শোষিত হওয়ার পর পোনাকে নির্দিষ্ট মাত্রায় ১৭-আলফা মিথাইল টেস্টোস্টেরন (17α-Methyltestosterone) মিশ্রিত খাদ্য সাধারণত ২১–২৮ দিন খাওয়ানো হয়। হরমোনটি সাধারণত ইথাইল অ্যালকোহলে দ্রবীভূত করে খাদ্যের সঙ্গে সমভাবে মিশিয়ে প্রস্তুত করা হয়।
হরমোনের ভূমিকা ও প্রজনন সক্ষমতাএই হরমোন প্রাথমিক লিঙ্গ বিভাজনের সময় স্ত্রী জননগ্রন্থির (Ovary) বিকাশ দমন করে এবং পুরুষ জননগ্রন্থির (Testis) বিকাশকে উৎসাহিত করে। ফলে অধিকাংশ পোনা কার্যকরভাবে পুরুষে রূপান্তরিত হয়। সঠিক ব্যবস্থাপনায় সাধারণত ৯৫–৯৮% পর্যন্ত পুরুষ তেলাপিয়া উৎপাদন সম্ভব। হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে উৎপাদিত পুরুষ তেলাপিয়া কিন্তু বন্ধ্যা (Sterile) নয়। এরা স্বাভাবিকভাবে প্রজননে সক্ষম এবং স্ত্রী তেলাপিয়ার সঙ্গে মিলিত হলে বংশবিস্তার করতে পারে।
পুকুরের স্বাস্থ্য ও মাছের রোগ নিয়ে চিন্তিত?
আমাদের এআই-চালিত "একুয়া ডক্টর" ডায়াগনস্টিক টুল ব্যবহার করে পুকুরের পানি ও রোগের তাৎক্ষণিক সমাধান পান।
