Oxyadd - অক্সিএড
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
পণ্যের বিস্তারিত বর্ণনা
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
মূল উপকারিতা ও সুবিধা সমূহ
- পানিতে দ্রবীভূত হয়ে অত্যন্ত দ্রুত অক্সিজেন সরবরাহ করে।
- চিংড়ি ও মাছের মৃত্যুর হার দ্রুত হ্রাস করে।
- ব্রুড মাছের স্ট্রেস দূর করে এবং ম্যাচুরিটি দ্রুত আনে।
- অধিক ঘনত্বেও পোনা সুস্থ-সবল ও সতেজ রাখে।
- বিরূপ আবহাওয়াতেও মাছকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী
সাধারণ অক্সিজেন স্বল্পতায়: ৪০০-৫০০ গ্রাম/একর (পানির গভীরতা ৫ ফুট)। তীব্র অক্সিজেন সংকটে: ৫০০-৭০০ গ্রাম/একর (পানির গভীরতা ৫ ফুট)। প্রয়োগ পদ্ধতি: পানিতে ছিটিয়ে দিতে হবে।
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।
ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল
অক্সিজেন চাহিদা ও অক্সিএড ডোজ ক্যালকুলেটর
আপনার পুকুরের আয়তন ও মাছের ওজনের ওপর ভিত্তি করে অক্সিজেনের প্রকৃত চাহিদা এবং অক্সিএড এর প্রয়োজনীয় ডোজ হিসাব করুন।
পুকুর ও মাছের প্যারামিটার
তাত্ত্বিক ভিত্তি: ১ কেজি জীবিত মাছ প্রতি ঘণ্টায় প্রায় ৩০০–৫০০ মিগ্রা. অক্সিজেন গ্রহণ করে। ১ কেজি সোডিয়াম পার-কার্বনেট বিক্রিয়া করে পানিতে প্রায় ১৫৩ গ্রাম বিশুদ্ধ অক্সিজেন নিঃসরণ করে।
অক্সিজেন চাহিদা বিশ্লেষণ
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।
সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ
Gasonull - গ্যাসোনাল
গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।
Farmizyme - ফার্মিজাইম
মাছ ও চিংড়ি তাদের গ্রহণকৃত খাদ্য হজমের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিপাক এনজাইম উৎপন্ন করতে পারে না। অথচ খাদ্যে থাকা বিভিন্ন উপাদান যেমন শর্করা, প্রোটিন ও চর্বি হজমের জন্য ভিন্ন ভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। Farmizyme-এ রয়েছে মাল্টি-এনজাইম ও গাট প্রোবায়োটিকের সমন্বিত ফর্মুলা, যা খাদ্যের সকল পুষ্টি উপাদান দ্রুত ভেঙে হজমযোগ্য করে, পুষ্টি শোষণ বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই প্রোবায়োটিক ব্যবহারের ফলে তা অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে স্থান ও খাদ্যের জন্য প্রতিযোগিতা করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।