Paratin - প্যারাটিন
উকুন (Argulus), আঠালি (Ticks), মাইটস (Mites), শুঁককীট (Maggots) ও অন্যান্য বহিঃপরজীবীর মাধ্যমে মাছে ও অন্যান্য প্রাণীদেহে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা এবং দেহের বিভিন্ন অংশে ক্ষত ও ত্বকজনিত রোগ দেখা যায়। প্যারাটিন (Paratin) কৃমি, উকুন, কীট, পোকা ইত্যাদি সব ধরনের অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী দ্রুত ধ্বংস করে দেহকে রক্ষা করে। মূলত প্যারাটিন (Paratin) গাবা মিডিয়েটেড ক্লোরাইড আয়নের পরিচালনের মাধ্যমে পরজীবীদের (Parasites) অবশ করে ও পরবর্তীতে ধ্বংস করে। এটি মাছ, চিংড়ি ও অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে পরজীবী নিধনে সর্বোপেক্ষা কার্যকর সমাধান।
আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
পণ্যের বিস্তারিত বর্ণনা
উকুন (Argulus), আঠালি (Ticks), মাইটস (Mites), শুঁককীট (Maggots) ও অন্যান্য বহিঃপরজীবীর মাধ্যমে মাছে ও অন্যান্য প্রাণীদেহে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা এবং দেহের বিভিন্ন অংশে ক্ষত ও ত্বকজনিত রোগ দেখা যায়। প্যারাটিন (Paratin) কৃমি, উকুন, কীট, পোকা ইত্যাদি সব ধরনের অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী দ্রুত ধ্বংস করে দেহকে রক্ষা করে। মূলত প্যারাটিন (Paratin) গাবা মিডিয়েটেড ক্লোরাইড আয়নের পরিচালনের মাধ্যমে পরজীবীদের (Parasites) অবশ করে ও পরবর্তীতে ধ্বংস করে। এটি মাছ, চিংড়ি ও অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রে পরজীবী নিধনে সর্বোপেক্ষা কার্যকর সমাধান।
মূল উপকারিতা ও সুবিধা সমূহ
- সব ধরনের ক্ষতিকারক অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী দ্রুত ধ্বংস করে।
- ত্বক ও ফুলকার চিকিৎসায় অবিশ্বাস্য হারে সফল।
- ক্ষতরোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।
- এন্টিফাঙ্গাল হিসেবে কাজ করে।
- Ticks, Mites & Acaridas ইত্যাদি প্যারাটিন (Paratin) এর বিরুদ্ধে কোন প্রতিরোধ সৃষ্টি করতে পারে না।
- দ্রুত পরজীবীদের অবশ করে দেয়।
আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ
- উকুন মাছের দেহে, পৃষ্ঠে ও পাখনায় লেগে থাকে।
- আঁইশ খসে পড়ে এবং শূল প্রবেশ করানো থাকে। রক্ত চুষে ক্ষত সৃষ্টি করে।
- মাছ খামারের কিনারায় এসে বা শক্ত কিছুর সাথে ঘষাঘষি করে।
- যন্ত্রণায় লেজ বাড়ি মারে ও লাফালাফি করে।
- অধিক আক্রান্তে মাছের মৃত্যুও ঘটে। আক্রান্ত স্থানের চারপাশ লালচে বর্ণ হয়।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী
১ মি.লি./শতকে, ৩-৫ ফুট পানির গভীরতায়। অথবা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
ভালো আবহাওয়ায় বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উকুননাশক প্রয়োগ করা উত্তম।
প্যারাটিন (Paratin) মাছের টিস্যুতে জমা হয় না। তাই এটি মাছের ও চিংড়ির জন্য নিরাপদ। প্যারাটিন (Paratin) ব্যবহৃত মাছ বা চিংড়ি খাওয়া মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ।
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।
ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।
সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ
Oxyadd - অক্সিএড
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
Gasonull - গ্যাসোনাল
গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।