Zeoprob Plus - জিওপ্রোব প্লাস
জিওপ্রোব প্লাস একটি উন্নতমানের বায়োলজিক্যাল ও জিওলাইটভিত্তিক পুকুর পরিচর্যা প্রযুক্তি, যা পুকুরের তলদেশে জমে থাকা জৈব বর্জ্যের দ্রুত পচন নিশ্চিত করে এবং অক্সিডাইজেশনের মাধ্যমে কালো মাটির (Black Soil) সমস্যা কার্যকরভাবে দূর করতে সহায়তা করে। এটি নিয়মিত ব্যবহার করলে অ্যামোনিয়া (NH₃), নাইট্রাইট (NO₂⁻), হাইড্রোজেন সালফاید (H₂S) এবং অন্যান্য ক্ষতিকর বিষাক্ত গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে পুকুরের তলদেশ ও পানির গুণগত মান উন্নত থাকে এবং একটি স্বাস্থ্যকর জলজ পরিবেশ বজায় থাকে। জিওপ্রোব প্লাস মাটির pH ৫-৭ এবং পানির pH ৭.৫-৮.৫ স্থিতিশীল রাখতে সহায়তা করে। এর ফলে পুকুরের বাস্তুতন্ত্র (Pond Ecosystem) সুষম থাকে, উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায় এবং মাছের ও চিংড়ির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ফলে মাছ ও চিংড়ি সুস্থ থাকে, রোগের ঝুঁকি কমে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত হয়।
আমাদের মৎস্য রোগ চিকিৎসাবিদ্যা ডেস্ক ২৪/৭ খোলা থাকে। যেকোনো জরুরি ডোজিং তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
পণ্যের বিস্তারিত বর্ণনা
জিওপ্রোব প্লাস একটি উন্নতমানের বায়োলজিক্যাল ও জিওলাইটভিত্তিক পুকুর পরিচর্যা প্রযুক্তি, যা পুকুরের তলদেশে জমে থাকা জৈব বর্জ্যের দ্রুত পচন নিশ্চিত করে এবং অক্সিডাইজেশনের মাধ্যমে কালো মাটির (Black Soil) সমস্যা কার্যকরভাবে দূর করতে সহায়তা করে। এটি নিয়মিত ব্যবহার করলে অ্যামোনিয়া (NH₃), নাইট্রাইট (NO₂⁻), হাইড্রোজেন সালফاید (H₂S) এবং অন্যান্য ক্ষতিকর বিষাক্ত গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে পুকুরের তলদেশ ও পানির গুণগত মান উন্নত থাকে এবং একটি স্বাস্থ্যকর জলজ পরিবেশ বজায় থাকে। জিওপ্রোব প্লাস মাটির pH ৫-৭ এবং পানির pH ৭.৫-৮.৫ স্থিতিশীল রাখতে সহায়তা করে। এর ফলে পুকুরের বাস্তুতন্ত্র (Pond Ecosystem) সুষম থাকে, উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায় এবং মাছের ও চিংড়ির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ফলে মাছ ও চিংড়ি সুস্থ থাকে, রোগের ঝুঁকি কমে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত হয়।
মূল উপকারিতা ও সুবিধা সমূহ
- প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায়।
- pH স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে ও CO₂ এর পরিমাণ হ্রাস পায়।
- উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়।
- খামারের তলদেশে বর্জ্য ও দুর্গন্ধ শোষণ করে পরিবেশ উন্নত করে।
- তলদেশে বিদ্যমান কালচে ভাব ও ক্ষতিকর গ্যাস দূর করে।
- জলজ পরিবেশে জিওপ্রোব প্লাস ব্যবহারের ফলে মাছের ও চিংড়ির রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, চাষকৃত প্রজাতি অন্ত্রে উপকারী অণুজীব বংশবিস্তার করে।
- বিভিন্ন পুষ্টি উপাদান ও ভিটামিন উৎপাদনে সাহায্য করে।
- ক্ষতিকর জীবাণুর অতিরিক্ত বংশবিস্তার প্রতিরোধে জৈবিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি এবং কার্যপ্রণালী
পুকুর প্রস্তুতির সময়: ৮-১০ কেজি/একরে, ৩-৫ ফুট পানির গভীরতায়। চাষকালীন: ৬-৭ কেজি/একরে, ৩-৫ ফুট পানির গভীরতায়। অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। ব্যবহারের পদ্ধতি: বালির সাথে বা পানির সাথে মিশিয়ে প্রয়োগ।
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।
ফর্মুলেশন ডকুমেন্টস ও কোয়ালিটি কন্ট্রোল
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
আমাদের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুতকৃত নির্দিষ্ট প্রশ্ন ও উত্তর জেনে আপনার রোগ উপশমে সঠিক সিদ্ধান্ত নিন।
সংশ্লিষ্ট মৎস্য চিকিৎসাসমূহ
Oxyadd - অক্সিএড
মাছ ও চিংড়ির সর্বোত্তম বৃদ্ধি ও উৎপাদনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen, DO) সাধারণত ৫ মিগ্রা./লিটার বা তার বেশি থাকা উত্তম। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৩ মিগ্রা./লিটারের নিচে নেমে গেলে মাছের ও চিংড়ির খাদ্য গ্রহণ কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং তীব্র ঘাটতিতে মৃত্যু ঘটতে পারে। সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে না, ফলে পানিতে তীব্র অক্সিজেনের অভাবে মাছ ভেসে ওঠে। এই পরিস্থিতিতে অক্সিএড ট্যাবলেট/গ্র্যানুলার অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।
Gasonull - গ্যাসোনাল
গ্যাসোনাল (GASONULL) হলো ইউকা (Yucca) ও পিনাসি (Pinaceae) উদ্ভিদের নির্যাস, প্রোবায়োটিক এবং এনজাইমের সমন্বয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকর গ্যাস নিয়ন্ত্রণকারী পাউডার। এটি পুকুরের পানিতে সৃষ্ট ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি) নিয়ন্ত্রণ করে পানির গুণগত মান উন্নত করে এবং উপকারী ব্যাসিলাস (Bacillus) ব্যাকটেরিয়ার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে জৈব স্যাপোনিনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। পুকুরে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে পানির রঙ কালচে বা তামাটে হয়ে যেতে পারে। গ্যাসোনাল (GASONULL) নিয়মিত ব্যবহারে এই সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Bioprob Max - বায়োপ্রোব ম্যাক্স
বায়োপ্রোব ম্যাক্স (Bioprob Max) জলজ পরিবেশে জৈবিক প্রতিকার (Bioremediation) এবং রোগ নিয়ন্ত্রণে (Biocontrol) অত্যন্ত সমৃদ্ধ ও জীবন্ত উপকারী জীবাণুর সংমিশ্রণ। এটি পানিতে দ্রবীভূত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, ক্ষতিকর কাদা বর্জ্য ও দূষণ দ্রুত দূর করে এবং চাষকৃত মাছ ও চিংড়ির দ্বিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।